১. Metagaming (MG)
গেমের বাইরের কোনো তথ্য (যেমন: স্ট্রিম বা ডিসকর্ড চ্যাট) ইন-গেম ক্যারেক্টারের সুবিধার্থে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ।
২. Powergaming (PG)
বাস্তব জীবনে করা অসম্ভব বা অবাস্তবসম্মত এমন কোনো কাজ গেমে করা যাবে না (যেমন: গাড়ি নিয়ে পাহাড় থেকে লাফ দেওয়া বা নকড হওয়ার পর কথা বলা)।
৩. Deathmatch (DM)
কোনো সঠিক রোলপ্লে (RP) রিজন বা প্রোপার ব্যাকস্টোরি ছাড়া অন্য কোনো প্লেয়ারকে আক্রমণ বা হত্যা করা যাবে না।
৪. Value of Life (VoL)
আপনার ইন-গেম চরিত্রের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বন্দীদশা বা বিপদের সময় জীবনের ভয় দেখিয়ে বাস্তবসম্মত অভিনয় করতে হবে।
৫. New Life Rule (NLR)
আপনি যদি মারা যান এবং হাসপাতালে রি-স্পন হন, তবে আপনার ক্যারেক্টার মৃত্যুর আগের শেষ ৩০ মিনিটের ঘটনা বা মৃত্যুর কারণ ভুলে যাবে।
৬. Character Name (IGN)
ক্যারেক্টার নাম অবশ্যই বাস্তবসম্মত হতে হবে (যেমন: Shahriar_Burhan, Viper_Burhan)। কোনো কাল্পনিক বা অসঙ্গতিপূর্ণ নাম ব্যবহার করা যাবে না।